প্রেস রিলিজ
রাজশাহী লায়ন্স ক্লাবের সদস্যগন গতকাল ১৭ই অক্টোবর’২২ সোমবার সকাল ১০টায় আন্ধারকোঠা সরকারী প্রাইমারী স্কুলের ১শত জন ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করেন। স্কুলের প্রধান শিক্ষয়ত্রী ও শিক্ষক শিক্ষিকাগন এই সেবা প্রকল্পে সার্বিক সহযোগিতা করেন।
এই সেবা প্রকল্পে রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ইফতিয়ার মাহমুদ বাবু, আজকের এই সেবা প্রকল্পের চেয়ারম্যান লায়ন মুখলেসুর রহমান এম.জে.এফ., লায়ন আবরার হেসেন তুহিন, লায়ন মাহমুদুর রহমান, লায়ন এস.এম. সালিম ও অন্যান্য লায়নগন উপস্থিত ছিলেন।
অক্টোবর সার্ভিস মাসের চেয়ারম্যান লায়ন ডা. এস. এম. এ. মান্নান এই সেবা প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করেন।
