প্রেস রিলিজ
রাজশাহী লায়ন্স ক্লাবের সদস্যগন গতকাল ১৫ই অক্টোবর’২২ শনিবার সকাল ১০টায় নওহাটার বরগাছি রোডে অবস্থিত মারকাজুল হুদা এতিমখানার এতিম শিশুদের খাওয়ার জন্য এবং এতিমখানা উন্নয়নের জন্য প্রধান অতিথি লায়ন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এম.পি., এম.জে.এফ. উক্ত প্রতিষ্ঠানের পরিচালককে রাজশাহী লায়ন্স ক্লাবের পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন।
অতঃপর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সকল লায়ন ও তাদের জীবিত ও মৃত আত্মীয় স্বজনের মঙ্গলের জন্য মহান আল্লাহর নিকট প্রর্থনা করেন।
এই সেবা প্রকল্পে রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ইফতিয়ার মাহমুদ বাবু, ট্রেজারার লায়ন তছলিমা খাতুন ডালিয়া, লায়ন আবরার হেসেন তুহিন, লায়ন মাহমুদুর রহমান, লায়ন এস.এম. সালিম ও অন্যান্য লায়নগন উপস্থিত ছিলেন।
অক্টোবর সার্ভিস মাসের চেয়ারম্যান লায়ন ডা. এস. এম. এ. মান্নান এই সেবা প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করেন।
