প্রেস রিলিজ
গতকাল ১৪ই অক্টোবর’২২ শুক্রবার সকাল ১০টায় লায়ন্স ভবন প্রাঙ্গনে ১৫ জন অসহায় গরীব ব্যাক্তিকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরন ও ২ জন পঙ্গুকে হুইল চেয়ার প্রদান করা হয়।
এই সেবা প্রকল্পের প্রধান অতিথি লায়ন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এম.পি., এম.জে.এফ.সকলের হাতে সেলাই মেশিন ও হুইল চেয়ার তুলে দেন।
এতিমখানার উন্নয়ন ও এতিম শিশুদের খাওয়ার জন্য অনুদান
সকাল ১১টায় রিয়াজুল জান্নাহ এতিমখানার উন্নয়ন ও এতিম শিশুদের খাওয়ার জন্য প্রধান অতিথি লায়ন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এম.পি., এম.জে.এফ. উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মওলানা মো. রবিউল হোসেনকে রাজশাহী লায়ন্স ক্লাবের পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন। অতঃপর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে দোয়া করেন মওলানা মো. রবিউল হোসেন। তিনি সকল লায়ন ও তাদের জীবিত/মৃত আত্মীয় স্বজনের মঙ্গলের জন্য মহান আল্লাহর নিকট প্রর্থনা করেন।
রাজশাহী লায়ন্স ক্লাবের এ বছরের ডাইনামিক সভাপতি, লায়ন ইফতিয়ার মাহমুদ বাবু, সেক্রেটারী লায়ন আবদুল মালেক, ট্রেজারার লায়ন তছলিমা খাতুন ডালিয়া সহ সকল লায়ন লিডারগন ও অন্যান্য লায়নগন উপস্থিত ছিলেন।
মেট্রোাপলিটান লিও ক্লাবের সদস্যগন এই প্রকল্পে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন। অক্টোবর সার্ভিস মাসের চেয়ারম্যান লায়ন ডা. এস. এম. এ. মান্নান এই সেবা প্রকল্পের সার্বিক তত্মাবধান করেন।
