স্টাফ রিপোর্টার
গতকাল নগর একটি চাইনিজ রেস্টুরেন্টে গোদাগাড়ী ও তানোরের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন জেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মির ইকবাল। চেয়ারম্যান প্রার্থী মিরি ইকবাল তার কাপ পিরিজ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে জেলা পরিষদের উন্নয়ন করব এবং আপনারা নিজেদের অধিকার আমার কাছ থেকে আদায় করে নিতে পারবেন। আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে নির্বাচিত করুন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, দুর্গাপুরের সাবেক এমপি ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ নেতাকর্মীরা।
মত বিনিময় কালে ঋষিকুল ইউনিয়নের চেয়ারম্যান টুলু বলেন, আমরা মুজিব সেনা আমাদের প্রার্থী মির ইকবাল ভাইকে ভোটে জয় যুক্ত করার জন্য যা যা করা দরকার আমরা তা করবো।
