আলো ডেস্ক: চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে ৩০ অক্টোবর। ওইদিন বিকেল সাড়ে ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। গতকাল বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহবান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন তিনি। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহবানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।
