স্টাফ রিপোর্টার
গতকাল ১১ তারিখ রোজ মঙ্গলবার ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে “আর নয় বৈষম্য, পরিকল্পনা হোক সবার জন্য” স্লোগান কে সামনে রেখে পালন করা হলো বিশ্ব বসতি দিবস-২০২২। উক্ত দিবস উদযাপনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৬ ও ১৭ ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ওয়ার্ড কাউন্সিলর মাজেদা বেগম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক ইউডিপি-রাজশাহী এর রিজিওনাল কো-অর্ডিনেটর ফারজানা পারভীন।
এছাড়া দিবসটি সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সহযোগীতা করেন ব্র্যাক ইউডিপি এর মনিটরিং অফিসার দীপক চক্রবর্ত্তী, সকল প্রোগ্রাম অর্গানাইজার, কমিউনিটি অর্গানাইজার এবং কমিউনিটির সদস্যবৃন্দ। দিবসটিতে পরিকল্পনা অনুযায়ী গৃহনির্মাণ করে শহরের পরিবেশ রক্ষার উপর বিশেষ আলোচনা করা হয়।
এছাড়া নগরের দরিদ্র জনগোষ্ঠি যাতে অল্প জায়গার উপর সঠিক পরিকল্পনা করে গৃহ নির্মাণ করে সেদিকে নজর রাখার বিশেষ পরামর্শ দেন।
