স্টাফ রিপোর্টার
গতকাল ৮ই অক্টোবর শনিবার রাজশাহী নগরীর শিরোইল কলোনী ৩নং সড়কে রাত ৯ ঘটিকার দিকে খানকাহে আশরাফীয়ার উদ্যোগে প্রতিবারের ন্যায় র্যালী, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ”রেসালাত ও বেলায়েতের পথে থাকো ঈমানী শক্তিতে জীবন গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ১২রবিউল আউয়াল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মদিন উপলক্ষে আঞ্জুমান-এ আশরাফীয়া বাংলাদেশ খানকাহে আশরাফীয়া খানকা শরীফ এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এছাড়াও কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো ও সকল ঈদের সেরা ঈদ, ঈদ এ মিলাদুন নবী (সা:) এমনটি প্রকাশ করে থাকেন আয়োজকরা এবং দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খাদেম এ্যাড. হাসিবুল ইসলাম কচি, রাজশাহী জেলা শাখার সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ইনসাফুল ইসলাম আশরাফী, সদস্যদের মধ্যে যথাক্রমে মোঃ জামাল উদ্দিন আশরাফী, শাহীন আশরাফী, সেলিম আশরাফী প্রমুখ।
