প্রেস রিলিজ
গতকাল ০৮ই অক্টোবর ’২২ শনিবার, ”ওয়ার্ল্ড লায়ন্স ডে”। সমগ্র বিশ্বে লায়নগন এই দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করেন। এই উপলক্ষ্যে রাজশাহী লায়ন্স ক্লাব ২টি সেবা প্রকল্প বাস্তবায়িত করে।
১। র্যালী ঃ সকাল সাড়ে সাতটায় একটি বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। সকল সম্মানিত লায়ন ও লিওবৃন্দ লায়ন্স ক্লাবের নাম লেখা জামা পরে র্যালীতে অংশ গ্রহন করেন। র্যালীতে লায়ন্স ক্লাবের আদর্শ উদ্দেশ্য সম্পর্কিত ব্যানার ও অনেক ফেষ্টুন লায়ন ও লিওগন বহন করেন। এতে নেতৃত্ব দেন লায়ন ম. কাউসার আলি এবং সহযোগীতা করেন সর্ব লায়ন চঞ্চল মাহমুদ, মামুন অর রশিদ, জিয়া উদ্দিন আহমেদ ও সাথী খান। প্রায় সকল লায়ন ও লিওবৃন্দ এই র্যালীতে যোগদান করেন। শেষে লায়ন ম. কাউসার আলি সকলকে নাস্তা পরিবেশন করেন।
২। সকাল সাড়ে নয়টায় ” ওয়ার্ল্ড লায়ন্স ডে ” উপলক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন লায়ন মো. মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে এই দিনের তাৎপর্য তুলে ধরেন। এ ছাড়াও আন্তর্জাতিক লায়ন্স ক্লাবর নানা কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করেন।
প্রায় সকল লায়ন ও লিওবৃন্দ এই সেমিনারে উপস্থিত ছিলেন। শেষে ক্লাবের সভাপতি লায়ন ইফতিয়ার মাহমুদ বাবু উপস্থিত সকল সম্মানিত লায়ন ও লিও বৃন্দকে আজকের প্রকল্প দুটিতে উপস্থিত হয়ে সাফল্যমন্ডিত করার জন্য সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। লায়ন ডা.এস.এম.এ. মান্নান। চেয়ারম্যান, অক্টোবর সার্ভিস মাস ’২০২২।
