ভ্রাম্যমান প্রতিনিধি
বাংলাদেশের জনপ্রিয় নায়ক ” শাকিব খান” কে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন পরিচালক রায়হান রাফী। তিনি ইতিমধ্যেই বিষয়টি চুড়ান্ত করেছেন। তবে এখনও ছবির নাম চুড়ান্ত করেননি। নায়িকা ও অন্যান্য বিষয় চুড়ান্তকরণ প্রক্রিয়া চলছে। নায়ক শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ এর পাশাপাশি এই ছবিটি প্রযোজনা করবে ‘বিগ স্কিন ‘ যার প্রযোজক টপি খান।
এই বিষয়ে রায়হান রাফী আমাদের প্রতিবেদককে জানান, নায়ক শাকিব খান কে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছি এইটা কনফার্ম। ২-৩টা গল্প পছন্দ করা হয়েছে। আমাদের ছবির চিত্রনাট্যের কাজ চলছে। আমার নিজের লেখা। তিনি বলেন,” রায়হান রাফী যেমন বানায়, তেমনি হবে আমাদের আগামী সিনেমাটি।
আমার ১ম সিনেমা মুক্তির পর থেকেই নায়ক শাকিব খানের ভক্তদের, আমার ভক্তদের অনুরোধ ছিল, আমি যেন শাকিব খানকে নিয়ে ছবি বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছা ছিল। কিন্ত এমন কোন গল্পে আমরা পৌঁছতে পারছিলাম না, যে গল্পে আমাদের ২ জনেরই বিশ্বাস ছিল। অবশেষে আমার ও আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। অতি শীঘ্রই সিনেমার স্যুটিং শুরু হবে।
