আল আমিন স্বাধীন
নওগাঁর মান্দায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে মান্দা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার কামরুল আরেফিন, সহকারী প্রোগ্রামার ইউআইটিআরসিই (ব্যানবেইজ) শামছ-ই-তাবরীজ, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, মাহফুজুর রহমান উজ্জল, আনিছুর রহমান, এস এম মোখলেছুর রহমান কামরুল ও গোলাম আজমসহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রত্যাশিত টার্গেটের সর্বোচ্চ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
