আলো ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশে দুর্নীতি জিরো টলারেন্স নিশ্চিত করতে চাই। থানাকে জনগণের আস্থা ও ভরসাস্থল করতে চাই। পুলিশের ভাবমূর্তি নির্ভর করে থানার ওপর। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত নবনিযুক্ত আইজিপি’স প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও জনগণের কথা শুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছি। দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে। অপরাধ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দায়িত্বে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
আমরা জানি, টেকসই উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি। আর এ স্থিতিশীল পরিবেশ নিশ্চিতকরণের মূল দায়িত্ব পুলিশের উপরই অর্পিত। আমরা বিশ্বাস করি, উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে সুশাসনের সফল সমন্বয় একান্ত অপরিহার্য। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দায়বদ্ধ পুলিশি ব্যবস্থা একটি সক্রিয় অনুঘটক হিসেবে বিবেচিত। বাংলাদেশ পুলিশ সেই লক্ষে পেশাদারিত্বের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও দক্ষ দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও জনবল বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেক স্থিতিশীল। এ স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বৈশ্বিক মন্দার মধ্যেও আমাদের অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে। দেশের বর্তমান মাথাপিছু আয় প্রায় তিন হাজার ডলারে উন্নীত হয়েছে।
আপনারা জানেন, পুলিশ বাহিনী একটি ঐতিহ্যবাহী সাংবিধানিক বাহিনী। এ বাহিনীতে অনেক সৎ, দক্ষ ও মেধাবী সদস্য রয়েছে। এ বাহিনী নিকট ও দূর অতীতে দেশের ক্রান্তিলগ্নে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে এ বাহিনী সক্ষম বলে আমি মনে করি। পুলিশ প্রধান বলেন, বিশ্বায়ন, অবাধ তথ্য প্রবাহ ও প্রযুক্তির উন্নয়নের এ যুগে অপরাধের প্রকার ও প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বাড়ছে এর মাত্রা ও ব্যাপ্তি। তাই পুলিশকে একটি আধুনিক, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষে প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগে নানাবিধ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনবল বৃদ্ধি, অপরাধ ব্যবস্থাপনার উৎকর্ষ, বিশেষায়িত ইউনিট গঠনসহ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, মানবপাচার, ফিন্যান্সিয়াল ক্রাইম, সাইবার ক্রাইম ও নিত্যনতুন অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশকে জনসম্পৃক্ত ও জনবান্ধব করার লক্ষে কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। আমরা আনন্দের সঙ্গে বলতে চাই, বর্তমান সরকার পুলিশের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সরকারের ‘রূপকল্প-২০৪১’ অনুযায়ী উন্নত বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তুলতে আমরা সামনের দিনগুলোতে যুগোপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ নিবো। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে আধুনিক ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের উপর আমরা বিশেষ গুরুত্ব দিবো। আমরা পুলিশের সেবা প্রদানের মূল কেন্দ্র থানাকে জনগণের আস্থা ও ভরসার স্থানে পরিণত করতে চাই।
থানার প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে। পুলিশের ভাবমূর্তি থানার আচরণের উপরই নির্ভর করে। দেশের নাগরিকরা যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং সেবা গ্রহণ করতে পারেন সে ব্যাপারে আমি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি। যারা একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ, নিরীহ, নির্যাতিত, অসহায়, তাদের প্রতি থানা পুলিশ এখন আন্তরিকভাবে সেবা প্রদান করছে। জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা আরও আন্তরিক ও সচেষ্ট হবো। এর জন্য প্রধান ও প্রথম কাজ হবে ভালো ব্যবহার ও জনগণের কথা আন্তরিকতার সঙ্গে শুনা এবং অতি দ্রæত আইনানুগ ব্যবস্থা নেওয়া। এ ক্ষেত্রে যেকোনো ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না। তাই থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছি।
কথা শোনা যায়। গোপালগঞ্জ গ্রুপ, কিশোরগঞ্জ গ্রুপ, বরিশাল গ্রুপ ও ময়মনসিংহ গ্রুপসহ আরও গ্রুপ। এক গ্রুপ আরেক গ্রুপের প্রোপাগান্ডার ছড়ানোর চেষ্টা করে। এ গ্রুপিং পুলিশের ক্ষতি করছে কি না এবং এ বিষয়ে নজর দেবেন কি না। এসময় পুলিশের গ্রুপিং আছে কি না তা জানেন না বলে জানান আবদুল্লাহ আল-মামুন। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে ক্ষতিয়ে দেখা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নতুন আইজিপির কাছে জানতে চান- পুলিশে নানা ধরনের গ্রুপিংয়ের এর উত্তরে আইজিপি বলেন, আমি পুলিশের গ্রুপিং সম্পর্কে জানি না। সুনির্দিষ্ট তথ্য দিলে ক্ষতিয়ে দেখবো। ডিএমপিতে বছরের পর বছর দায়িত্ব পালন করছেন একই কর্মকর্তা। তারা ঢাকা ছাড়ছেন না। এমন প্রশ্নে তিনি বলেন, বদলির ক্ষেত্রে কিছুকিছু জিনিস ফলো করি। শুধু পুলিশে না বিভিন্ন অরগানাইজেশানে একই লোক অনেক দিন ধরে কাজ করেন। কর্মকর্তার দক্ষতা দেখে যদি মনে হয় তাকে রাখা দরকার তাহলে রেখে দেয়। আর যাকে রাখা দরকার না তাকে বদলি করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার আগে পুলিশ সদরদপ্তরের নির্দেশনা লাগবে। কিন্তু বাস্তবতায় অতি উৎসাহী হয়ে মাঠপর্যায়ে ওসিরা এই নির্দেশনা মানছেন না। এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ক্ষেত্রে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি। সাংবাদিক ও পুলিশ একে অপরের কাজ করছে। কিন্তু মাঠে কাজ করতে গেলে একেবারে টার্গেট করে সাংবাদিকদের মারধর করা হয়। এমন প্রশ্নে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, এমন অবস্থায় আপনারা আমাদের বলবেন, আমরা আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করবো। আসন্ন নির্বাচনে রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশপ্রধান বলেন, রাজনৈতিক কার্যক্রম হ্যান্ড্যালিং করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ অনুযায়ী দায়িত্ব পালন করে থাকে পুলিশ। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা ক্ষতিয়ে দেখবো। র্যাব সংস্কারের প্রশ্নে তিনি বলেন, যে কোনো প্রতিষ্ঠান সংস্কারের মধ্যে থাকে।
অপরাধের ধরণ অনুযায়ী সংস্কার হয়। জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম অপরাধের বিরুদ্ধে মোকাবিলায় আধুনিক টেকনোলজি ব্যবহার করতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। ৯৭ হাজার বিদেশি যাদের পাসপোর্ট নেই। তারা অবৈধভাবে বাংলাদেশে রয়েছে। তারা জঙ্গিসহ বিভিন্ন অপরাধে জড়িয়েছে। এটা দেশের জন্য হুমকি কি না এমন প্রশ্নে আইজিপি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। তদের ওপর তথ্য নেওয়া হয়। যেই দেশের নাগরিক সেই দেশ থেকে তথ্য নেওয়া হয়। আর ক্রাইমের সঙ্গে যদি তারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নিখোঁজ ৫০ তরুণের বিষয়ে আইজিপি বলেন, এটি নিয়ে কাজ চলমান রয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ-র্যাব জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ চলছে। পুলিশের দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্ট ও অনেক সময় দুর্নীতির প্রতিবেদন দেখতে পায়।
উন্নত পুলিশ বাহিনী গড়ে তুলতে কী ভ‚মিকা রাখবেন? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আপনারা লক্ষ্য করেছেন এরইমধ্যে কমিউনিটি পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। বিট পুলিশের কার্যক্রর্ম চলছে। প্রতিটি থানায় জবাবদিহিতা নিশ্চিতের জন্য ওপেন হাউজ কার্যক্রম চালু রয়েছে। মাঠপর্যায়ে সব সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে নির্দেশনা দেওয় হয়েছে। যে সব জায়গায় ঘাটতি আছে সেগুলো ঠিক করা হবে। রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়- এমন প্রশ্নে তিনি বলেন, আমরা যখনই তথ্য পেয়েছি প্রতিটি তথ্যকে বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা নেওয়ার কারণে জঙ্গি হামলা হচ্ছে না। জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। নির্বাচনে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ সব সময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে থাকে। নির্বাচন কমিশন অনুযায়ী দায়িত্ব পালন করে। নিরপেক্ষতার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করছে, তবে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
