স্টাফ রিপোর্টার: গতকাল ৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১০ ঘটিকা শেখ পাড়া লায়ন্স ভবনে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের জনসংখ্যা বর্তমানে প্রায় ১৬ কোটি, এর মধ্যে ২ কোটি লোক ডায়াবেটিস্ রোগে ভুগছে।
দিন দিন এ সংখ্যা বেড়েই যাচ্ছে। এই রোগ সম্পর্কে জনগনকে সচেতন করার জন্য একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিস রোগের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন লায়ন ডা. এস,এম.এ. মান্নান ও লায়ন বীর মুক্তি যোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
এ ছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইফতিয়ার মাহমুদ বাবু এবং সেক্রেটারী লায়ন মো. মালেক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তি যোদ্ধা।
সভায় উপস্থিত ছিলেন সর্বস্তরের জনগন সেই সঙ্গে রাজশাহী লায়ন্স ক্লাবের সম্মানিত লায়নবৃন্দ ও লিওবৃন্দ। সেমিনারের পর লিওগন বিনামূল্যে প্রায় ৬৪ জন নর-নারীর ডায়াবেটিস রোগের রক্ত পরিক্ষা করেন।
