স্টাফ রিপোর্টার
আমাদের যুবসমাজ বিভিন্ন মাদকের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। রাজশাহী লায়ন্স ক্লাব ও মেট্রোপলিটন লিও ক্লাব যৌথভাবে এ সম্পর্কে সচেতনতা মূলক একটি আলোচনা সভার আয়োজন করে। অদ্য ৩রা অক্টোবর’২২, সোমবার, সকাল ০৯টা থেকে ১০-৩০টা পর্যন্ত লায়ন্স ভবনে মাদক সম্পর্কে উক্ত সভা অনুষ্ঠিত হয়। কলেজ ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীগণ নেশায় আশক্ত হয়ে নিজেদের ভবিষ্যত তো নষ্ট করছেই, সেই সঙ্গে দেশেরও ভবিষ্যত নষ্ট করছে। এ ভাবে যুব সমাজ নেশা গ্রস্ত হলে বাংলাদেশ কখনও মাথা উচু করে দাড়াতে পারে না।
সেমিনারে মাদকের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন লায়ন মুখলেসুর রহমান শাহ, লায়ন ডা. এস. এম. এ. মান্নান ও রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ইফতিয়ার মাহমুদ বাবু। সেমিনারে সভাপতিত্ব করেন লায়ন মুখলেসুর রহমান শাহ এমজেএফ। সভায় উপস্থিত সর্বস্তরের জনগন।
সেই সঙ্গে উপস্থিত ছিলেন লা. এ.কে. মাসুদ, লা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এম.পি., লা. রিফাত জামান, লা. আবরার হেসেন তুহিন ও আরও অনেক লায়ন। লিও ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারী ও অন্যান্য লিওগন উপস্থিাত ছিলেন। সেমিনারের পর লিওগন বিনামূল্যে প্রায় ৭২ জন নর-নারীর রক্তের গ্রæপ র্নিনয় করেন।
