স্টাফ রিপোর্টার
রাজশাহীর বহুল প্রচারিত দৈনিক রাজশাহীর আলোর গৌরবময় ও সাফল্যের ১ যুগ পূর্তি অনুষ্ঠান আনন্দ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সত্যের সন্ধানে নিয়মিত প্রকাশিত রাজশাহীর আলোর ১২ বছর পূর্তি ও ১৩ বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল শনিবার মহানগরীর শালবাগান অবস্থিত রাজিয়া কমিউনিটি সেন্টারে বিকেল ৪:৩০ঘটিকার সময়ে এক উৎসবমুখর পরিবেশে কেক কাটা, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এ বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজশাহীর আলোর সাথে সংশ্লিষ্ট সকলে সহ রাজশাহী নগরীর অসংখ্য সুধীজন উপস্থিত ছিলেন। রাজশাহীর আলোর কর্ণধার সম্পাদক ও প্রকাশক মো: আজিবার রহমানের সভাপতিত্বে এবং পত্রিকার বার্তা সম্পাদক আজিমা পারভীন টুকটুকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব প্রফেসর মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: ইফতেখায়ের আলম, মুক্তি ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি লায়ন ডা. এস.এম.এ মান্নান, রাজশাহী জেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, রাজশাহী মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো: ওয়ালি খান।
সম্মানিত উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইলিয়াস ব্যাপারী, মো: মামনুর রশীদ, মো: ইব্রাহিম হায়দার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, পবা প্রেসক্লাবের সভাপতি মো:পলাশ, গ্রাম বাংলার খবরের সম্পাদক মোঃ নুরজামান ইসলাম, রাজশাহীর আলোর সাব এডিটর মশিউর রহমান মনি, রাজশাহী জেলা শ্রমিক লীগ বাংলাদেশ সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আলম এন্টারপ্রাইজের প্রোপাইটর শহিদুল আলম তোতা, রাজশাহীর ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সোবাহান বেপারী।
এ অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ রিফাত এবং স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মুগনী নীরো এবং রাজশাহীর আলোর বর্ষপূর্তি নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সাহিত্যিক ও সম্পাদক প্রত্যয় হামিদ। সাংবাদিকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন স্টাফ রিপোর্টার মোঃ শামসুল ইসলাম এবং ভ্রাম্যমান প্রতিনিধি মোস্তফা হোসেন ভিক্টর। এছাড়াও এ পত্রিকা জননন্দিত ও পাঠক প্রিয় হওয়ায় পাঠকদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন কবি আমিনা আনসারী। এ আনন্দ অনুষ্ঠানে বিশেষ চমক হিসেবে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদানের জন্য নারী উদ্যোক্তা ফারহা নাজনিন অর্গানিক প্রোডাক্টস এর চেয়ারম্যান, করোনা কালীন চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য জনসেবা ইউনানী মেডিকেল ও ফার্মেসির হাকিম মোঃ রাসেল মিয়া, বৃক্ষ রোপনের বিশেষ অবদানের জন্য রূপরেখা কিশোর মেলার সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার ও নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সহায়তা করায় রাজশাহীর আলোর স্টাফ রিপোর্টার মোঃ জিয়াউল হককে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং রাজশাহীর আলো নামে অঙ্কিত সুন্দর কেকটি কাটা হয় ও সম্মানিত অতিথিবৃন্দের সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য ও পত্রিকার সমৃদ্ধি কামনা শেষে উপস্থিত সকলের মাঝে রাতের মধ্যভোজের মধ্য দিয়ে এ আনন্দ অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।
