আলো ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মৌপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ির টিনের ঘরে মা ও তার দুই ছেলের লাশ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশগুলোর উদ্ধার কার্যক্রম চালাচ্ছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান ঘটনাস্থল থেকে বলেন, একটি ফাঁকা বাড়িতে শুধু মা আর তার দুই ছেলেই থাকতো বলে এখানে এসে জেনেছি।
তিনি আরও বলেন, বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হলে গতকাল শনিবার এলাকাবাসী পুলিশে খবর দেন। আমরা এসে দেখি ঘরের মধ্যে লাশগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
