স্টাফ রিপোর্টার
গতকাল এলজিইডি’র কনফারেন্স রুমে স্থানীয় সরকারের প্রকৌশলী অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচারকৌশল কর্মপরিকল্পনা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় এলজিইডির প্রধান প্রকৌশলী সাথে মতবিনিময় করেন রাজশাহী নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন, কর্মকর্তাগন ও মোহনপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী বলেন, এসভাটির মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো বলে আমি মনে করি। সভার মাধ্যমে আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করতি পারি এবং তা দ্বারা আমাদের কর্ম পরিকল্পনা গুলো সুষ্ঠভাবে এবং সঠিক ভাবে শেষ করতে পারবো। এবং যে কোন কাজ করতে আমাদের সহজলভ্য হবে। এছাড়াও বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী ও মোহনপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম।
