আলো ডেস্ক: রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ৪৫ নম্বর ভবনে অবস্থিত ‘মেরিনো হোটেল’-এর দ্বিতীয় তলা থেকে ব্রিটিশ নাগরিক ডুগাল্ড ফিনলাসনের (৬০) লাশ উদ্ধার করা হয়।
উত্তরা পূর্ব থানার এসআই মো. মামুনুর রহমান বলেন, খবর পেয়ে হোটেল থেকে অচেতন অবস্থায় ওই বিদেশিকে উদ্ধার করি। পরে দ্রæত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, ডুগাল্ড ফিনলাসন ২০ সেপ্টেম্বর ওই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।
গত রাতেও তিনি খাবার খেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তার এক চীনা বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়াশব্দ পান না তিনি। তখন হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে তাকে বাথরুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।
সঙ্গে সঙ্গে তারা তখন থানায় খবর দেন। তিনি আরও বলেন, ডুগাল্ড ফিনলাসন টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন বলে জানা গেছে। তার পাসপোর্ট নম্বর এইজ-৫৩৪৬৪২৩৩৮। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নতন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
