আলো ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মোছা. রওশন আরা বেগম (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেল আরোহী মো. ফিরোজ হোসেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ল²িকোল-কয়েনবাজার সড়কের জালোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রওশন আরা উপজেলার আটাইল গ্রামের মো. ফিরোজ হোসেনের স্ত্রী। তিনি ছাতইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, গতকাল মঙ্গলবার সকালে স্কুল শিক্ষিকা রওশন আরা বেগম স্বামীর মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। পথে ল²িকোল-কয়েনবাজার সড়কের জালোরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে অসা একটি ট্রাক তাদের ধাক্কা দেন।
এতে ঘটনাস্থলেই রওশন আরার মৃত্যু হয় এবং স্বামী ফিরোজ হোসেন আহত হন। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
