ভ্রাম্যমান প্রতিনিধি
গতকাল রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মোহনপুর সরকারী হাই স্কুল মাঠে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর ব্যানারে কাজি “শাওন” এর উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (মোহনপুর- পবা) আসনের এম পি জনাব মোঃ আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন এই উপজেলার সদর ইউনিয়ন ৫নং বাকশিমইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ আব্দুল মান্নান। রাজধানী ঢাকা থেকে প্রকাশিত প্রথম শ্রেণীর দৈনিক পএিকা “দৈনিক বাংলাদেশ সমাচার” এর সম্পাদক ও প্রকাশক খান আসাদুজ্জামান পিভিএমএস। পরিচালক বাংলাদেশ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক।
এই অনুষ্ঠানের আর্থিক সহায়তায় ছিলেন মোঃ মোকাদ্মিম হোসেন ( শাওন)। যিনি ঢাকায় অবস্থিত “বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট” এর কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির অন্যতম সদস্য। “নীড়হারা সংস্থা” এর সভাপতি। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা “দৈনিক বাংলাদেশ সমাচার” পত্রিকার ব্যুরো প্রধান রাজশাহী বিভাগ। Crime news 24 com এর স্পেশাল করসপেনডেণ্ট।
একটি কোচিং সেণ্টার এর এম ডি অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন বিশিষ্ঠ গানের শিল্পী, মোহনপুর উপজেলা ললিতকলা সঙ্গীত একাডেমী এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম। এই উপজেলার সর্ব সাধারন ছাড়াও আশপাশের অনেক লোকজন এই সুন্দর, মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
