আলো ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর বাবর রোড এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করছে পুলিশ। তারা হলেন- নোমান (৩২) ও তার স্ত্রী শামিমা (২৬)। পুলিশ ধারণা, নোমান স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছন। গত রোববার দিবাগত রাতে দেড়টার দিকে মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলিত মাসে ১২ তারিখে স্বামী স্ত্রী বাবর রোডের ১৩ নাম্বার রোডে অবস্থিত সাত তালা ভবনের তিন তলায় ফ্লাটটি ভাড়া নেন। ওই বাসার ভিতর থেকে দরজা আটকানো ছিল। পরে দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত্যুর বিষয়য়ে বিস্তারিত এখন কিছুই জানা যায়নি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে তারা স্বামী-স্ত্রী। বিস্তারিত আরও জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তর পরে তাদের মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে।
