আলো ডেস্ক: মানিকগঞ্জের সদর উপজেলার পুটাইলের কৈতরায় ভগ্নিপতিতে কুপিয়ে হত্যার অভিযোগে সোহেল নূরনবী (২৬) কে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সদর থানায় ওসি আবদুর রউফ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সোহেল নেত্রকোনার কেন্দুয়ার রাজনগর এলাকার মৃত আলতু মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের ইটনার তারাশ্বর এলাকার রেনু মিয়ার ছেলে। তিনি উপজেলার কৈতরা মামুন হ্যাচারীতে শ্রমিকের কাজ করতেন। ওসি আবদুর রউফ সরকার বলেন, নিহত রুবেল কৈতরা মামুন হ্যাচারীতে শ্রমিকের কাজ করতেন এবং সেখানেই থাকতেন। গত ১৬ সেপ্টেম্বর ওই হ্যাচারীতে ভগ্নিপতির কাছে বেড়াতে আসেন শ্যালক সোহেল।
সেখানে রুবেল রাতের আঁধারে ইট চুরি করা করার সময় সোহেল তা দেখে নেন এবং তাকে বাধা দেন। কিন্তু নিষেধ না শুনে গত শুক্রবার রাতেও তিনি ইট বিক্রি করেন। এটি দেখে ইটের টাকা মালিককে দিয়ে দিতে বলেন শ্যালক।
এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ভগ্নিপতি শ্যালককে মারতে গেলে ঘরের ভেতর থাকা দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে রুবেলকে হত্যা করেন সোহেল। ওসি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।
