ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ( রামেক)-এ ডেঙ্গু রোগীর সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এখানকার রোগীর অধিকাংশ আসছেন পাবনার রুপপুর, ঢাকা থেকে। এই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের প্রতিবেদককে জানান, এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য ৪টি ওয়ার্ড আছে।
আমাদের প্রতিবেদক এই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর বেশীরভাগ পাকশী, রুপপুর, পাবনা জেলার বাসিন্দা। তারা সবাই সম্প্রতি রাজধানী ঢাকা ঘুরে এসেছেন।
এই বিষয়ে আমাদের প্রতিবেদক রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এর কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজশাহী মহানগরী ও আশপাশের এলাকার কোন বাসিন্দা এই রোগে আক্রান্ত হয়ে আমাদের মেডিকেলে ভর্তি হননি।
