আলো ডেস্ক: সরকার এবং বিনিয়োগকারীদের জীবাশ্ম জ¦ালানি আমদানি নির্ভরশীলতা থেকে সরে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীরা। পরিবেশগতভাবে ক্ষতিকারক কার্যক্রম বন্ধ করাসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি উৎসাহিত করা এবং জলবায়ু ন্যায়বিচারের দাবি জানান তারা। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্রাইডেস ফর ফিউচার-সহ ৩টি জলবায়ু বিষয়ক সংগঠন আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানান। দ্য হাঙ্গার প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার তরুণদের সাথে সংহতি প্রকাশ করে বলেন, প্রকৃতি পরিবেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে।
মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, দায়িত্বশীল আচরণ এবং পরিবেশ ধ্বংসের উদ্যোগ প্রতিরোধ করতে হবে। এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। তরুণরাই পারে এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভ‚মিকা রাখতে। তিনি সমাবেশ থেকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জীবন ও সম্পদের আর্থিক ক্ষতিপূরণ ব্যবস্থা তৈরি এবং অগ্রাধিকারভিত্তিতে অভিযোজনমূলক পদক্ষেপের জন্য তহবিল সরবরাহ করে ক্ষতিপূরণ প্রদানের জন্য একটি দ্রæত কার্যকর কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের জন্য উন্নত দেশগুলোকে আহবান জানিয়েছেন।
ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস-এর সমন্বয়ক সোহানুর রহমান বলেন, জলবায়ু সংকট আমাদের দেশ ও বিশ্বের জন্য একটি বড় দুর্যোগে পরিণত হয়েছে। জলবায়ু সংকট কাটিয়ে উঠতে আমাদের দেশের জীবাশ্ম জ¦ালানিনির্ভরতা বন্ধ করা এবং ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহিত করা জরুরি।
একইভাবে দূষণকারী দেশগুলোর কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা প্রয়োজন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ড. সালিমুল হকও তরুণদের সাথে তার দৃঢ় সংহতি প্রকাশ করে বলেন, জলবায়ু সংকটের পিছনে প্রকৃত অপরাধী যারা, সেই জীবাশ্ম জ¦ালানি কোম্পানিগুলোকে মোকাবিলার সময় এসেছে।
এরা মুনাফার লোভে জেনেশুনে ক্ষতি করেছে এবং দূষণকারী দেশগুলোর রাজনীতিবিদদেরও প্রভাবিত করছে যারা ইউএনএফসিসিসি-এর অগ্রগতিতে বাধা দিচ্ছে। সমাবেশে উপস্থিত তরুণরা অনলাইনে বিশ্বব্যাপী জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে স্থানীয় তরুণরা এই আহবানের সাথে একাত্মতা প্রকাশ করেছে।
