আলো ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়িতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সিফা খাতুন (১৬) নামে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী এক কিশোরী আত্বহত্যা করেছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করেছে। গত সোমবার দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারীতে নিজ ঘর থেকে ওই পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ।
সিফা উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামে কৃষক হিছাব আলীর মেয়ে। সে সলিমপুরের রিয়াজউদ্দিন উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরিবারের লোকজনের বরাত দিয়ে সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা জানান, কিছুদিন আগে করোনাকালীন পার্শ্ববর্তী ইউনিয়নে ওই শিক্ষার্থীর বাল্যবিবাহ হয় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে। নিহত ওই শিক্ষার্থীর স্বামী চট্টগ্রামে কাজ করেন।
বাবার বাড়ি থেকে মেয়েটি চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। গত সোমবার ইংরেজি পরীক্ষা দিয়ে আসার পর থেকে সে তার স্বামীকে ফোন করছিল। কিন্তু তার স্বামী ফোন রিসিভ না করায় তার অভিমান হয়। এ ঘটনায় হয়তো সে আত্মহত্যা করে থাকতে পারে। গত সোমবার সকালে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে সিফা।
গতকাল মঙ্গলবার সকালে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার। সন্ধ্যায়ও সে বাড়িতে স্বাভাবিক ছিল। রাত আনুমানিক সোয়া ৮টার দিকে পরিবারের লোকজন সিফাকে ডাকাডাকি করেন। এ সময় ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতর ঢুকেই দেখতে পান গলায় ওড়না পেঁচানো অবস্থায় আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে থানায় খবর দিলে গভীররাতে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, ঝুলন্ত অবস্থায় মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়ে সুরতাহাল শেষে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যা, তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আসল কারণ জানা যাবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।
