নওগাঁ প্রতিনিধি-
রাজশাহীর বাগমারার সারন্দী আদর্শ উচ্চ বিদ্যালয় নতুন এমপিওভুক্ত হওয়াতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
১৯৯৭ সালে প্রথম এই স্কুল প্রতিষ্ঠিত হয় এবং ০১-০১-২০০০ ইং সালে মাত্র ৬ জন শিক্ষক নিয়ে বিনা বেতনে পাঠদান শুরু হয় এই সারন্দী আদর্শ উচ্চ বিদ্যালয়ে।
কিন্তু অনেক চেষ্টার পর ২০২২ ইং সালে বাগমারার তিন বারের এমপি ইঞ্জিঃ মোঃ এনামুল হকের সাহায্য ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলটি এমপি ও ভুক্ত করেন। আর তাই শিক্ষক ও শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি সাহেব কে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং সেই সাথে তারা আর একটি দাবি করেন তাদের স্কুল টা যেন অন্যান্য স্কুলের মত ৪ তলা ভবনে তৈরি করে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এসময় ছাত্র-ছাত্রীরা বলেন, আমাদের এই স্কুলটি এমপিওভুক্ত হওয়াতে আমরা অনেক খুশি এবং আমাদের একটা দাবি সেটা হলো আমাদের যেন অন্যান্য স্কুলের মত ৪ তালা ভবন তৈরি করে দেওয়া হয় এবং আমাদের খেলাধুলার জন্য একটি মাঠ আছে কিন্তু সেটা অকেজো হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি সাহেবের কাছে আমাদের দাবি আমাদের চারতলা ভবন সহ আমাদের খেলাধুলার মাঠ সংস্কার করে দেওয়ার জন্য অনুরোধ রইল।
পরিশেষে, স্কুল এমপিওভুক্ত হওয়ায় শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিনবারের সফল এমপি ইঞ্জিঃ মোঃ এনামুল হক এমপিকে অনেক অনেক ধন্যবাদ জানান।
