আলো ডেস্ক: দিনাজপুর সদর উপজেলায় তরুণের বাবু (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের খানপুর ক্ষুদিহার এলাকায় তার নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নেশাগ্রস্ত হওয়ায় টাকার জন্য দাদিকে মারধর করত মিম।
এই ভয়ে তার দাদি আয়শা বেগম পাশের বাড়িতে থাকতেন। গত বৃহস্পতিবার রাতেও তিনি পাশের বাড়িতে ছিলেন। সকালে তিনি (দাদি) বাড়ির গেটে তালা দেখে ভেতরে ঢুকে মিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার এসআই দেবীকান্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
