আলো ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর। গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহজাদপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সকালে স্কুলের মাঠে লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
