স্টাফ রিপোর্টার-
রাজশাহীর গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন ও ট্রাক চাপায় আটকা পড়ের ট্রাক চালক রবিউল ইসলাম। প্রায় দেড়ঘন্টার অধিক সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে রবিউল ইসলামকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
দু’টি ট্রাকের মধ্যে আটকে পড়া থাকা ট্রাক চালককে ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধারের কৌশল দেখতে হাজার হাজার লোকজন এই সময় ভীড় জমায়। এই সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি সামলাতে কিছুটা হিমশিম খেতে হয়।
উদ্ধারের সময় দেখা যায়, রবিউল ইসলাম গুরুত্বর আহত হয়েছে । তার দুই পা ভেঙ্গে গেছে সেই সাথে হাতে ও মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে। ট্রাক চালক রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকার বাসিন্দা।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী পৌর এলাকার রেলগেটের বাঁকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে, রাজশাহীর হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী মালবাহী ট্রাক ও গোদাগাড়ী থেকে রাজশাহীগামী ইট ভর্তি একটি ট্রাক রেলগেট এলাকায় বাঁকে পৌছলে বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে দুই ট্রাকের চালক ও হেলপার চাপা পড়ে। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় দ্রæত উদ্ধার কাজ করে ৫ জনকে গোদাগাড়ী ৩১ শষ্যা হাসপাতালে নিয়ে যায়।
উদ্ধার হওয়ারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ বারোঘরিয়ার এনমুলের ছেলে আশরাফুল (৩০) রায়পুর গ্রামের দুখু মন্ডলের ছেলে আবু বক্কর (২৫), শিবগঞ্জ উপজেলার মাজহারুল, কামরুল ইসলামের ছেলে কাউসার (২০), রবিউল ইসলামের ছেলে ভুটু (৩৫) । এরা সকলেই দুটি ট্রাকের মধ্যে ছিলো তবে কে কোন ট্রাকে ছিলো তাৎক্ষনিক ভাবে সনাক্ত করতে পারেনি থানা পুলিশ।
গোদাগাড়ী ফায়ার সর্ভিস স্টেশন মাস্টার খন্দকার আকবর আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক এসে উদ্ধার করি। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চাপায় আটকে থাকা চালক রবিউল ছাড়া সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । রবিউল গুরুতর হওয়ায় এবং চাপা পড়ে থাকায় তাকে জীবিত উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয়। এতে রাজশাহী জেলা ফায়ার সর্ভিসকে খবর দিলে তারাও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসদল এসে উদ্ধার করে।
ট্রাক চালক রবিউল ইসলামকে প্রায় দেড় ঘন্টার অধিক সময় নিয়ে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। সড়ক দুর্ঘটনার পরই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এই সময় স্থানীয়রা অভিযোগ করেন, এই রাস্তায় প্রতিদিন সড়ক দুর্ঘনায় মানুষ মারা যাচ্ছে। রাস্তা নির্মানে ব্যাপক দুর্নীতি ও গাফলতি থাকায় ঘনঘন এমন দুর্ঘটান ঘটেই যাচ্ছে। তারা সরকারের কাছে দাবি জানান, রাস্তার সমস্যা চিহিৃত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরই পুলিশ সেখানে কাজ করছে। সবকিছুই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে বলেও জানান।
