ভ্রাম্যমান প্রতিনিধি-
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন চেয়ে ফরম জমা দিয়েছেন রাজশাহী জেলার আওয়ামী লীগের ৮ নেতা। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিনে তারা রাজধানীর ধানমন্ডিতে অবস্হিত বাংলাদেশ আওয়ামী লীগ সভানেএীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নপএ উত্তোলন ও জমা দেন।
এই জেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেনঃ বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। রাজশাহী -৬ আসনের সাবেক এমপি মোঃ রায়হানুল হক। রাজশাহী মহানগরী আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। রাজশাহী জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ রবিউল আলম বাবু।
রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান পিপি এ্যাডভোকেট মোঃ মোজাফফর হোসেন। সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট মোঃ ইব্রাহীম হোসেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম শরিফ। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান আক্তার।
