আলো ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে ভর্তি হন তিনি।
গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রসুল আমীনের অধীনে ভর্তি হন।
পরে তার সুচিকিৎসা নিশ্চিত করতে অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসানাত, অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ ও ডা. মো. রসুল আমিনের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বৃহস্পতিবার এনজিওগ্রাম করা হয়েছে। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
