আলো ডেস্ক: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাপা চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনকে স্বাগত জানান জিএম কাদের।
বৈঠকে বন্ধুপ্রতিম দুটি দেশের পারস্পরিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন এ সময় বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও বন্ধুভাবাপন্ন মনোভাবের ভূয়সী প্রশংসা করেন।
জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরীফা কাদের, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষদূত মাসরুর মওলাও এ সময় উপস্থিত ছিলেন।
