ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চার গ্রামকে পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করে এই ইউনিয়নের সমস্ত জনসাধারন। গত মঙ্গলবার সকালে এই উপজেলার রাজাবাড়ি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙ্গনে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। নদীর পানি বাড়তে থাকায় আবারও ভাঙন দেখা দেয় আমাদের গ্রামগুলির উপর।
ভাঙন রোধে ব্যবস্হা না নিলে এই দেওপাড়া ইউনিয়নের ৪ টি গ্রাম বিলীন হয়ে যাবে। এই মানববন্ধনে উপস্হিত ছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল,ইউপি সদস্য মোঃ আফতাব উদ্দিন, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান হোসেন সহ আশপাশের অনেক লোকজন।
