ভ্রাম্যমান প্রতিনিধি-
আমাদের দেশের অধস্তন আদালতগুলিতে মামলা নিষ্পত্তির বাড়ানোর লক্ষ্যে ৪৬ জেলা সফরে যাচ্ছেন আমাদের দেশের সর্বোচ্চ আদালত “হাইকোর্ট” এর ১৭ জন বিচারপতি। ২ পর্বে ভাগ করে এই সফর করবেন তারা। ১ম পর্ব গত রবিবার থেকে শুরু হয়েছে। চলবে ২১ই সেপ্টেম্বর পর্যন্ত। ২ য় পর্ব শুরু হবে ২২ শে সেপ্টেম্বর। চলবে ১৩ ই অক্টোবর পর্যন্ত।
দেড় মাসব্যাপী এই সফরে সংশ্লিষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং চিফ জুডিশিয়াল/ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করবেন তারা। গত ২৮ শে আগস্ট হাইকোর্ট এর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এর নির্দেশক্রমে সংশ্লিষ্ঠ আদালতগুলিতে এই সংক্রান্ত অফিস আদেশ পাঠানো হয়েছে বলে সুপ্রিমকোর্ট সূএ থেকে জানা যায়।
সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্র থেকে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, অধস্তন আদালতগুলিতে সফরকালে এইসব বিচারপতিরা সংশ্লিষ্ঠ জেলাগুলিতে মামলা দায়ের, নিষ্পত্তির তথ্য যাচাই, বিভিন্ন মামলার নথি পর্যবেক্ষণ, অনিয়ম-দূর্নীতির অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি মামলা নিস্পত্তির গতি বাড়াতে বিচারকদের নানা ধরনের দিকনির্দেশনা প্রদান করবেন তারা। এইসব বিচারপতিরা ফিরে এসে সুপারিশসহ প্রতিবেদন জমা দিবেন প্রধান বিচারপতির কাছে।
পরবর্তী সময়ে এইসব সুপারিশের ভিত্তিতে ব্যবস্হা নিবে সুপ্রিমকোর্ট। এই বিষয়ে জানতে চাইলে সুপ্রিমকোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান আমাদের প্রতিবেদককে বলেন, গত ২ বৎসর করোনা ভাইরাসের প্রকোপের কারণে বিচারপতিরা অধস্তন আদালত পরিদর্শন করতে পারেননি। তাই এবার অনেক জেলায় একসঙ্গে সফরে যাচ্ছেন এইসব বিচারপতিরা।
ইহার বাইরে ৮ বিভাগের দায়িত্বে থাকা মনিটরিং কমিটিও আদালত পরিদর্শন করবেন। তারা বিভিন্ন মামলার নথপত্র দেখবেন। নথিতে কোন ক্রটি থাকলে তাও সংশোধনের পরামর্শ দিবেন তারা। এই পরিদর্শনের মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে অনেকেই মনে করেন। ১ম পর্বে আমাদের রাজশাহী, নওগাঁ আসবেন বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস।
