আল আমিন স্বাধীন-
নওগাঁয় ধান ও চালের মোকাম বাজারে আউশ ধান উঠতে শুরু করায় নওগাঁর মোকামে ধান ও চালের দাম কমতে শুরু করেছে।
ধান ও চাল ব্যবসাহীরা বলছেন, বাজারে নতুন আউশ ধান ও সরকারি ভাবে চাল ছাড়ায় বাজারে কমতে শুরু করেছে ধান ও চালের দাম। ভুক্তরা বলছেন, ধান ও চালের বাজার একটু কম হওয়ায় সস্তি ফিরেছে, গরীব দুঃখী ও মাঝারী মানুষের মাঝে।
ধান ব্যবসায়ী আকবর আলী, সোহরাব হোসেন, কাজী কেরামত জানান ১৮০০ টাকা মোনের ধান এখন ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। চাল ব্যবসায়ী এনামুল হক, একরামুল ইসলাম, জালাল উদ্দীন জানান,যে চাল আগে বাজারে বিক্রয় হতো ৭০ টাকা করে এখন সেই চাল বিক্রয় হচ্ছে ৫৫ টাকায়।
ভুক্তা নাজিম, করিম, বাবুল, জানান, নতুন আউশ ধান ও সরকারি ভাবে চাল বাজারে ছাড়ায়, আমরা চাল কিনতে সস্তি পাচ্ছি। খাদ্য অধিদপ্তর কর্মকর্তা জানান, ধান ও চালের বাজার এখন একটু কমেছে।
