নওগাঁ প্রতিনিধি-
নওগাঁর পত্নীতলা থেকে এক হাজার ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার দাসনগর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে রায়হান আলম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ছত্র রসিয়া গ্রামের হারুনুর রশিদ।
ডিবি পুলিশের ওসি শফিউল আজম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়হানের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বিশেষ কায়দায় রাখা এক হাজার ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রায়হানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে হারুনুর রশিদের কাছ থেকে আরও ২০০ পিস ট্যাবলেটসহ আটক করা হয়।
