আল আমিন স্বাধীন-
নওগাঁর মান্দায় বজ্রপাতে তিনটি গরুসহ মোহিনী মোহন প্রামানিক (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গোবিন্দপুর গ্রামের রাহুল চন্দ্র প্রামানিকের ছেলে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে অসীম প্রামানিক জানান, শুক্রবার দুপুরে আকাশ কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টিও শুরু হয়। বৃষ্টির অবস্থা দেখে বাবা বাড়ির উঠানে থাকা গরুগুলো গোয়ালঘরে তোলার জন্য যান।
এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সঙ্গে থাকা তিনটি গরুও মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল।
