স্টাফ রিপোর্টার-
গতকাল ১লা সেপ্টেম্বর বৃহস্পতিবার গ্রামবাংলা খবরের শুভ উদ্বোধন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক রাজশাহীর আলো প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আজিবার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ এর সম্পাদক ও প্রকাশক আবু ইউসুফ, দৈনিক স্বপ্নের বাংলাদেশের সম্পাদক আবুল হাসনাত অমি, ইউসুফপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোসাঃ রোকেয়া বেগম।
আরও উপস্থিত ছিলেন কাটাখালী পৌরশাখা ছাত্রলীগের সভাপতি এস.এ সজল ও বিভিন্ন সংগঠনের নেতা ও নেত্রী গন। এ সময় প্রধান অতিথি আজিবার রহমান বলেন, জীবনে পথ চলতে হলে বিভিন্ন বাধা বিঘ্ন আসবে তবে থেমে থাকা যাবে না, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশা।
অনেক সাংবাদিককে আমার এই রাজশাহীর আলো পত্রিকায় স্থান দিয়েছিলাম। অনেকেই আমাকে সম্মান করেন, আবার অনেক আছে নিজেকে খুব বড় মাপের সাংবাদিক মনে করেন, তাদের কাছে আমিও খারাপ।
কিন্তু আমার রাজশাহীর আলো পত্রিকার অবস্থান দেখুন, যারা আমার খারাপ চায় তাদের অবস্থান দেখুন তারপরেও আমি সকলের জন্য দোয়া করি সকলেই ভালো থাকবেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।
