আলো ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে এক লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের জাল টাকাসহ এক কারকারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. লাভলু (৪৮)।
গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে জাল নোটসহ লাভলুকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা সমমূল্যের ১০০টি জাল নোটের একটি বান্ডিল, ৫০০ টাকা সমমূল্যের ১০০টি জাল নোটের একটি বান্ডিল, একটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার লাভলুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তি একজন জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে জাল টাকা সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান তিনি।
