স্টাফ রিপোর্টার-
গতকাল গোগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী তানোর এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতির গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, গোগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মুজিবর।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
