আল আমিন স্বাধীন-
নওগাঁর মান্দায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জামায়াত-বিএনপি’র বর্বরোচিত ২১আগস্ট ২০০৪ সালের গ্রেনেড হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ আগস্ট) বিকেলে মান্দার ফেরিঘাট বাজারের চৌরাস্তা মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত প্রতিবাদ সমাবেশে মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ নাহিদ মোর্শেদ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য মান্দা-৪৯ নওগাঁ-৪ ও সাবেক পাঠ ও বস্ত্র মন্ত্রী জনাব মোঃ ইমাজ উদ্দিন প্রামানিক।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেনঃ মান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ। মির্জা মাহবুব বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ মোজাদ্দিদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ সকল ইউনিয়নের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগের সকল সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ।
অবশেষে ভয়াবহ ২১আগস্ট ২০০৪ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলায় বিএনপি- জামায়াতদের হুসিয়ারি এবং বলেন বিএনপি জামায়াতদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না বলে এই প্রতিবাদ সভা সমাপ্ত ঘোষণা করেন।
