ভ্রাম্যমান প্রতিনিধি-
রাজশাহী জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোঃ আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধি (৩২) এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে আটক করে স্থানীয়রা চারঘাট মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে।
তিনি এই গ্রামের মৃত বছির উদ্দিন এর ছেলে। এই ঘটনায় ওই নারীর বোন বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলা করে। পুলিশ স‚ত্র থেকে জানা যায় যে, গত বৃহস্পতিবার বিকালে এই উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামে মানসিক প্রতিবন্ধী (৩২) ওই নারীকে দৌলতপুর গ্রামের মোঃ আব্দুর রশিদ কৌশলে একটি আমবাগানের ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
এই সময় ওই নারী চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এগিয়ে আসে। স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলেন এই অভিযুক্ত আব্দুর রশিদকে। ইহার পর ভিকটিমসহ এই অভিযুক্ত ব্যক্তিকে শলুয়া ইউ’পিতে আটক রাখা হয়। স্থানীয়রা খবর দিলে রাত্রি ৮ টার দিকে চারঘাট মডেল থানা পুলিশ এসে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত মোঃ আব্দুর রশিদকে আটক করে থানায় নিয়ে যায়।
