আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে এক লক্ষ ৮৭ হাজার ৫০০ ভারতীয় জাল রুপি ও ১১ হাজার ৯৫০ বাংলাদেশি জাল টাকাসহ মো. শামিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক হয়েছেন।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে আটক শামিম শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের পাকদুলালপুর গ্রামের মনসুর আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। আটক রুবেল একজন জালনোট ব্যবসায়ী। তার বাড়ি সীমান্ত এলাকায়। সেখানে আমদানি-রপ্তানি, গরু ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় নোটের প্রচলন বেশি হওয়ার সুযোগ রয়েছে।
এ সুযোগে তিনি সক্রিয় চক্রের মাধ্যমে ভারত ও বাংলাদেশ থেকে জালনোট সংগ্রহ করে বাজারে ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।
