স্টাফ রিপোর্টার-
গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬ নম্বর ওয়ার্ডের কয়েরদারা লেকে শোক দিবস পালন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পূর্ণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু।
মহানগর আওয়ামী লীগের সদস্য সেন্টু বলেন, বঙ্গবন্ধু না থাকলে আমরা স্বাধীন এই বাংলাদেশ পেতাম না। তিনি ছিলেন বলে আমরা স্বাধীন ভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি। কিন্তু নরপিচাশরা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে তাকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন বন্ধ করে দেয়।
আমরা তার এবং পরিবারের প্রতিটি সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং আল্লাহ্ যেন তাহাকে জান্নাত নসিব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুন্তাজ হোসেন।
