স্টাফ রিপোর্টার-
গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর কোট চত্ত¡রে রাজশাহী সদর দলিল লেখক সমিতির উদ্যেগে এক বণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালি শেষে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ।
দলিল লেখক সমিতির সভাপতি বলেন, বঙ্গবন্ধু না থাকলে আমরা আর স্বাধীন দেশ হিসিবে বাংলাদেশ পেতাম না। তিনি আমাদের জাতীর গর্ব। আমরা তার দিক নির্দেশনায় অনুযায়ী চলব। রাজশাহী জেলা ও মহানগর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হকের নেতৃত্বে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের এই অনুষ্ঠান গুলো পালন করা হয়। এছাড়াও গরীব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
