স্টাফ রিপোর্টার-
আল্লাহর অশেষ দয়া ও বিশ্বজয়ী নেত্রী শেখ হাসিনার দর্শনের গর্জনে দুর্বার গতিতে এগিয়ে চলেছে লাল সবুজের বাংলাদেশ।করোনার ভয়াল থাবাকেও হার মানিয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়ে আছে শেখ মুজিবের নেতৃত্বে এনে দেয়া মহান স্বাধীনতার রক্তঝরা সীমানা প্রাচীর।কারো সাধ্য নেই থামাতে পারে বাংলা ও বাংলা মায়ের সন্তানদের। মোটকথা উন্নয়নের নিরাপদ মহাসড়কে চলছে রূপময় বাংলাদেশের কার্যক্রম ।থেমে নেই বিশ্বনন্দিত ও বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও।
সেবাম‚লক ও উন্নয়নম‚লক কাজে প্রতিষ্ঠানটি ও তার যোদ্ধারাও বিলিয়ে দিচ্ছেন সর্বোচ্চ ত্যাগ। প্রতিষ্ঠানটি সদস্যদের গৃহ নির্মাণ ঋণ, সদস্যর ছেলেমেয়েদেরকে শিক্ষা ঋণ, শিক্ষা পরবর্তী নবীন উদ্যক্তা ঋণ দিয়ে পাশে দাড়াচ্ছেন।এমনকি গ্রামীণ ব্যাংক নামক এই প্রতিষ্ঠানটি ভিক্ষুকদেরকেও বিনা সুদে ঋণ দিচ্ছেন। আদায়ে কোন চাপ দিচ্ছেন না; বরং ভিক্ষুকেরা নিজ ইচ্ছায় যখন খুশী তখন হাসি মুখে শুধুমাত্র আসল টাকা ফেরত দিচ্ছেন।
ঋণ কার্যক্রমের পাশাপাশি ব্যাংকটি দেশের স্বার্থে ও দেশের সম্মানে কাজ করছেন আন্তরিকতার সাথে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্দেশ জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকীকে সম্মান জানাতে সারাদেশে চারাগাছ রোপণ ও বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। যেমন কথা তেমন কাজ।
আদেশ পাওয়া মাত্র প্রতিষ্ঠানটির যোদ্ধারা চারাগাছ রোপণ ও বিতরণের মাধ্যমে শোকের দিনটিকে শক্তিতে পরিণত করেন। ১৫ আগষ্ট ২০২২ গ্রামীণ ব্যাংক রাজশাহী জোনের শাখায় শাখায় মনোরম দৃশ্য লক্ষ করা যায়। এমন বৈচিত্র্যময় সিদ্ধান্তের সুচারু ভূমিকা পালন করেন রাজশাহী জোনের জোনাল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম। এদিকে চারাগাছ রোপণ ও বিতরণের স্মৃতিতে আবারও রাজশাহী জোনের সেরা হয়েছেন গ্রামীণ ব্যাংক চাঁপাই নবাবগঞ্জ এরিয়া। আর এরিয়ার সেরা হয়েছেন বাসুদেবপুর গোদাগাড়ী শাখা।
যেখানে গতবার সেরা হয়েছিলো পাকড়ী গোদাগাড়ী শাখা।সরেজমিনে লক্ষ করা যায় গ্রামীণ ব্যাংক চাঁপাই নবাবগঞ্জ এরিয়ার ১২টি শাখায় তারা ৩৭৭৫১টি চারাগাছ রোপণ ও বিতরণ করেন। যার মধ্যে ছিলো ফলজ, বনজ ও ঔষধি গাছ।গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর গোদাগাড়ী শাখায় চারাগাছ রোপণ ও বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ এরিয়ার সুদক্ষ ও সূচারু এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ সরকার। গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর গোদাগাড়ী শাখায় ৪০৫৪ টি চারাগাছ রোপণ ও বিতরণ করা হয় বলে প্রতিবেদককে জানা অত্র শাখার শাখাব্যবস্থাপক ও গ্রামীণ ব্যাংক এর পরিক্ষীত সৈনিক খন্দকার আব্দুর রহিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর শাখার সেকেন্ড অফিসার সুভাষ চন্দ্র সরকার, মোঃ রিপন রেজা চৌধুরী (অফিসার), মো:শফিকুল ইসলাম (অফিসার), মো:জাহিদ হাসান (অফিসার), মো:বাবুল হোসেন (অফিসার), মো:আহসান হাবিব সি:কে:ব্যবস্থাপক, অত্র শাখার শাখা প্রতিনিধি ও কর্মচারী সমিতি চাঁপাই নবাবগঞ্জ এরিয়ার সভাপতি মোঃ নাহিদ কবির,পিয়ন কাম গার্ড মতিলাল মার্ডি এবং বিশিষ্ট কবি, সাংবাদিক ও জাতীয় কবিতা মঞ্চ, রাজশাহী জেলা কমিটির সম্মানিত সভাপতি কবি মোঃ মুকুল হোসেন।
