মোস্তফা হোসেন ভিক্টর-
শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা প্রতিটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করে। গোটা বিশ্বে যে জাতি শিক্ষায় যত অগ্রসর সেই জাতি তত উন্নত। এই আধুনিক যুগে শিক্ষার মান দিন-দিন উন্নতির দিকে যাচ্ছে। আমাদের দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্ব-স্ব শিক্ষার্থীদের ভাল, সুন্দর, পড়াশুনায় মনযোগী, সৎ শিক্ষায় গড়ে তুলবে সবাই এমনটাই আশা করে।
কিন্ত আমরা যখন সরজমিনে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, আর যদি দেখি এইসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনও কোন প্রভাষক-প্রভাষিকা, অধ্যাপক-অধ্যাপিকা ভূয়া, প্রতারক ও জাল সনদ নিয়ে চাকুরীতে কর্মরত আছে। তখন অবস্থাটা কি রকম দাড়াঁয়? কি রকম হবে আমাদের দেশের এই সব কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা।
শিক্ষার্থীরা কি শিক্ষা নিবে এই সব শিক্ষকদের কাছ থেকে। এই রকম এক শিক্ষা প্রতিষ্ঠানে এক ভূয়া, প্রতারক ও জাল সার্কটিফিকেট নিয়ে চাকুরী করে যাচ্ছেন এক প্রভাষক। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯নং তেতুঁলিয়া ইউনিয়নের অন্তর্গত সাবাই বাজার বাস স্ট্যান্ড থেকে ২০০ গজ পশ্চিমে অবস্থিত একটি কলেজ” পানিয়াল আদর্শ ডিগ্রী কলেজ”। মান্দা, নওগাঁ।
এই কলেজের এইচএসসি, ডিগ্রীর রেজাল্ট খুবই ভাল। ছাত্র-ছাত্রী অনেক। পড়াশুনার মান ভাল। আধুনিক ও যুগ উপযোগী শিক্ষায় শিক্ষিত হচ্ছে এই কলেজের শিক্ষার্থীরা। অধ্যক্ষসহ মোট শিক্ষকদের সংখ্যা ৩৮ জন। ভূয়া, জাল সনদ নিয়ে চাকুরীতে কর্মরত এই প্রভাষকের নামঃ এম এ খায়ের। তিনি এই কলেজের সাচিবিক বিদ্যার শিক্ষক।
তিনি ২৭-৬-২০০১ ইং এই কলেজে এই বিষয়ের প্রভাষক হিসাবে নিয়োগ পান। নিয়োগ পাওয়ার পর থেকে তিনি তার বিষয়ের ক্লাশ নেন। তিনি তার শিক্ষা জীবনে এম এ পাশ করে ডিপ্লোমা করেন। আর এখানে তিনি ধরা পড়েন। তার এই ডিপ্লোমা’র সনদ জাল, ভূয়া প্রমাণিত হয়। ২০১৬ সালে মাউশি’র এক অডিট রির্পোটে ইহা ধরা পড়ে। মাউশি ইহা নওগাঁ জেলা শিক্ষা অফিসারকে জানাই।
পরিচালক- কলেজ শাখা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, ঢাকাকে অবহিত করেন মাউশি। ইহার পরেও উপ- পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল কে এই বিষয়টি অবগত করা হয়। এত কিছুর পরও এই প্রভাষক কিসের জোড়ে এই কলেজে শিক্ষকতা করে যাচ্ছেন সবার প্রশ্ন?
