স্টাফ রিপোর্টার-
স্বেচ্ছাসেবী সংগঠন রূপরেখা কিশোর মেলা ও রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর যৌথ উদ্দোগে রাজশাহী মহানগরীর সপুরা গোরস্থানে নিম, ডুমর, জলপাই, চালতা, আমড়া আমলোকি সহ বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের ১০০ টি চারা রোপন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সোবহান লিটন, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ মেয়াজ্জেম হোসেন, মোঃ সোহান রেজা, প্রভাষক, ইংরেজি বিভাগ, মোঃ জাহাঙ্গীর আলম, ক্রীড়া শিক্ষক, রূপশ্রী রানী, প্রদর্শক, পদার্থ বিজ্ঞান, মোঃ ইব্রাহিম হায়দার, সভাপতি, রূপরেখা কিশোর মেলা, রাজশাহী, মোঃ বাহারুল আলম সাগর সভাপতি, মুক্তিযুদ্ধ মঞ্চ, রাজশাহী মহানগর।
