ভ্রাম্যমান প্রতিনিধি-
আজ রাজশাহী জেলার মোহনপুর উপজেলার সরকারী হাইস্কুল মাঠে “জাতীয় শোক দিবস” উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ঠ্র প্রতিমন্ত্রী আলহাজ মোঃ শাহরিয়ার আলম।
তিনি রাজশাহী-৬ (বাঘা- চারঘাট) আসনের জাতীয় সংসদ সদস্য। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের একজন সদস্য। বাবু অনিল কুমার সরকার। রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান। যার কথা না বললেই নই। জাতীয় সংসদ সদস্য নং-৫৪ রাজশাহী-৩ (মোহনপুর-পবা) আসনের মাননীয় এম পি, তারুণ্যের এম পি, তারুণ্যের জোয়ার, মাননীয় প্রধানমন্ত্রী’র অত্যন্ত স্নেহাশীষ এম পি, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আয়েন উদ্দিন।
সভাপতির দায়িত্ব পালন করবেন এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিনিয়র নেতা এ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম। উপস্থাপনার দায়িত্বে থাকবেন এই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই উপজেলার একমাত্র সরকারী কলেজ “মোহনপুর সরকারী কলেজ” এর প্রিন্সিপ্যাল মোঃ মফিজ উদ্দিন কবিরাজ।
আয়োজনে-মোহনপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। এই উপজেলার সর্ব সাধারণ, আশপাশের জনগণ, অন্যান্য জায়গার লোকজনকে এই জাতীয় শোক র্যালী ও আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ করেছেন রাজশাহী-৩( পবা- মোহনপুর) আসন তথা এই নির্বাচনী এলাকার এম পি জনাব মোঃ আয়েন উদ্দিন।
