আল আমিন স্বাধীন-
ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত। প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (৫আগষ্ট-২০২২) প্রস্তুতি সভা বিকাল ৪ টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুস সাত্তার সরকার। প্লাটিনাম জয়ন্তীকে সফল করার লক্ষ্যে আজ “প্রস্তুতি কমিটি” গঠন করা হয়।
আগামী ৪র্থ সভা অনুষ্ঠিত হবে ১৯ আগষ্ট-২০২২, শুক্রবার, বিকাল ৪ টায়, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। বিদ্যালয়ের গর্বিত প্রাক্তন ছাত্র-ছাত্রী ও প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের উক্ত সভায় উপস্থিতিসহ সুচিন্তিত মতামত ও সহযোগিতা একান্ত কাম্য।
