নওগাঁ প্রতিনিধি-
নওগাঁর নিয়ামতপুরের প্রবীন আওয়ামীলীগ নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ কর্মী নিয়ামতপুর উপজেলার পর পর প্রায় ৪০ বছরের সাবেক সভাপতি, দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব আলহাজ্ব এনামুল হক (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুকবার ৫ আগষ্ট সন্ধে ৫.৪৫ মিনিটে ভারতে মুম্বে টাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আলহাজ্ব এনামুল হক ব্লাড, ক্যান্সার, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এদিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা, শিানুরাগী ও সাবেক জনপ্রতিনিধি এনামুল হকের মৃত্যুতে নিয়ামতপুরে উপজেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব এনামুল হকের ছোট ভাই সফিউল হক বাবু বলেন, সব ঠিকঠাক থাকলে শনিবার সকালে বাংলাদেশের উদেশ্যে রওনা দিতে পারবেন। আসতে আসতে সন্ধ্যে হয়ে যেতে পারে। রবিবার যে কোন সময় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। নির্দিষ্ট সময় পরে জানানো হবে।
